Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি - Chief TV

১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি - Chief TV

2026-07-21  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  35 views
১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি - Chief TV
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাটি মেওয়াখোলা গ্রামের বাসিন্দা মো. গেরমান আলী (৭০) প্রায় ১১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে মো. গেরমান আলী নিজ বাড়ি থেকে স্থানীয় নাটুয়ারপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ গেরমান আলীর মুখে দাড়ি এবং মাথায় পাকা চুল রয়েছে। তিনি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি কথা বলেন এবং বিশেষ করে বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে বেশি আলোচনা করেন। তবে তিনি কারও কোনো ক্ষতি করেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের পক্ষ থেকে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share: