Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / ২১৫০ কেজি অবৈধ মজুত সার উদ্ধার, জরিমানা - Chief TV

২১৫০ কেজি অবৈধ মজুত সার উদ্ধার, জরিমানা - Chief TV

2026-09-04  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  41 views
২১৫০ কেজি অবৈধ মজুত সার উদ্ধার, জরিমানা - Chief TV

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় সার মজুতের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ইসলামপুর এলাকার বেলাল মিয়া ও মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলায় লুকিয়ে রাখা সার পাওয়া যায়।

অভিযানে ৪২টি বস্তা থেকে ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া ও ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেলাল মিয়া ও মানিক উদ্দিনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধভাবে বেশি দামে বিক্রির মাধ্যমে কেউ যাতে কৃষকদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশের সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানান, কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share: