Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীনের অবহেলার প্রমাণ পেল স্বাস্থ্য মন্ত্রণালয় - Chief TV

৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীনের অবহেলার প্রমাণ পেল স্বাস্থ্য মন্ত্রণালয় - Chief TV

2026-06-04  ডেস্ক রিপোর্ট  133 views
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীনের অবহেলার প্রমাণ পেল স্বাস্থ্য মন্ত্রণালয় - Chief TV
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তদন্ত প্রতিবেদনে আদ-দ্বীন হাসপাতালের অবহেলার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।
 
এই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন।
 

 

Share: