Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / আবারও ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া - Chief TV

আবারও ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  45 views
আবারও ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া - Chief TV

চার বছর পর আবারও বাংলাদেশে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। আগামী ২৭ নভেম্বর ঢাকায় ইমেকার্স বাংলাদেশের আয়োজনে বিশেষ সংগীত আয়োজনে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই শিল্পী।

ঢাকায় আসার বিষয়টি নিজের ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ওটিলিয়া নিজেই। এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন এই রোমানিয়ান গায়িকা।

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও ইউটিউবে শত শত মিলিয়ন ভিউ অর্জন করেছে।

‘বিলিয়নেরা’র সাফল্যের পর ওটিলিয়ার কণ্ঠে আরও বেশ কয়েকটি গান আন্তর্জাতিক শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়। এবার ঢাকায় তার দ্বিতীয় সফর ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।


Share: