Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ধর্ম / আজ ‘ইস্টার সানডে’ - Chief TV

আজ ‘ইস্টার সানডে’ - Chief TV

2026-04-05  ডেস্ক রিপোর্ট  202 views
আজ ‘ইস্টার সানডে’ - Chief TV

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার জন্য যিশুকে অন্যায়ভাবে হত্যা করেছিল।

খ্রিষ্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস অর্থ্যাৎ 'রোববার' তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে 'ইস্টার সানডে' বলা হয়।

দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন চার্চে প্রাত:কালীন প্রার্থনা করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

দেশ ও জাতির মঙ্গল কামনায় হচ্ছে বিশেষ প্রার্থনা। এছাড়া রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।


Share: