Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ‘অশুভ সংকেত’ বললেন ওমর সানি - Chief TV

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ‘অশুভ সংকেত’ বললেন ওমর সানি - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  43 views
আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ‘অশুভ সংকেত’ বললেন ওমর সানি - Chief TV

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। এ ঘটনাকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফ আকবরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি দিয়ে একটি পোস্ট করেন ওমর সানি।

পোস্টে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

ওমর সানির এই পোস্টের মাধ্যমে সংগীতশিল্পী আসিফ আকবরকে নিয়ে তাঁর উদ্বেগের বিষয়টি সামনে আসে।

এদিকে, গুলির ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। ফলে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন।

তবে কারা এবং কী কারণে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ। এ ঘটনার পেছনে ব্যক্তিগত নাকি পেশাগত বিরোধ রয়েছে, তা-ও স্পষ্ট নয়।


Share: