লেখক: আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন (নীলফামারী জেলা প্রতিনিধি)
Posts by আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ড. খাইরুল আনাম এবং সহকারী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সামসুজ্জামান সুমন।
পুলিশ ও শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার নানির বাড়িতে একা খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দের আওতায় ওই এলাকায় গাইডওয়াল নির্মাণের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কয়েকজন শ্রমিক কাজ শুরু করেন। এ সময় নির্মাণকাজে নিম্নমানের ইট, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২১ আগস্ট তিনি জলঢাকা থেকে আদিবা পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকার প্রবেশমুখ গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বাসটি প্রায় ফাঁকা হয়ে গেলে চালকের সহকারী লালচান, সুপারভাইজার শফিকুল ইসলাম ও তার সহকারী শরিফুল তাকে একা পেয়ে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানি করেন।
শুক্রবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। এর আগে বৃহস্পতিবার রাতে বাহাগিলী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে লাবু মিয়ার মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে তার ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মনসা দেবীর পূজা উপলক্ষে আয়োজিত মনসা গানের আসরে সাপ নিয়ে খেলা দেখানোর সময় বিজয় রায়ের হাতে সাপ কামড় দেয়। তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা তেলিপাড়ায় এমপির বরাদ্দে নির্মিত ২৫০ ফুট সড়কের উদ্বোধন করা হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বলখেলার মাঠ এলাকায় একটি খামার থেকে ৭টি গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাঁশের পণ্য তৈরি করে স্বাবলম্বী হাজিমুল, যাচ্ছে বাহিরের দেশে
উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দারুণ সাফল্য, ট্যালেন্টপুলে ১৩ ও সাধারণে ১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত