Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / বানারীপাড়ায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মঞ্জু মোল্লা গ্রেপ্তার - Chief TV

বানারীপাড়ায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মঞ্জু মোল্লা গ্রেপ্তার - Chief TV

2026-06-08  মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি  143 views
বানারীপাড়ায় সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মঞ্জু মোল্লা গ্রেপ্তার - Chief TV

বরিশালের বানারীপাড়া পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে রোববার (৭ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তার সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার গ্রেপ্তার নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও মতামত প্রকাশ।


Share: