Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / বদলগাছীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস - Chief TV

বদলগাছীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস - Chief TV

2026-08-20  বুলবুল আহমেদ বুলু, বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি  41 views
বদলগাছীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস - Chief TV

নওগাঁর বদলগাছীতে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে জলাশয় থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল-আবাদপুর এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা অবৈধ জালগুলো উপজেলা শহরের বালুচর এলাকায় নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি উপস্থিত থেকে জাল ধ্বংস কার্যক্রম প্রত্যক্ষ করেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ কারণে জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: