Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / বিমান বাংলাদেশে হঠাৎ এক যাত্রীর মৃত্যু - Chief TV

বিমান বাংলাদেশে হঠাৎ এক যাত্রীর মৃত্যু - Chief TV

2026-08-26  ডেস্ক রিপোর্ট  38 views
বিমান বাংলাদেশে হঠাৎ এক যাত্রীর মৃত্যু - Chief TV

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে সানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৩৬ ফ্লাইটে সানোয়ারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটি ওমানের মাসকাটে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফ্লাইটটি মাসকাট বিমানবন্দরে অবতরণের পর চিকিৎসকেরা সানোয়ারা বেগমকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, জেদ্দা থেকে উড্ডয়নের পর ওই যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ফ্লাইটটি মাসকাটে ঘুরিয়ে নেওয়া হয়। সেখানে জরুরি অবতরণের পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


Share: