Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / বিয়ে করলেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি - Chief TV

বিয়ে করলেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি - Chief TV

2026-09-04  ডেস্ক রিপোর্ট  42 views
বিয়ে করলেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি - Chief TV

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি আবারও আলোচনায় এসেছেন। দীর্ঘদিনের নানা আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন করে সংসার শুরু করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নিজের বিয়ের খবর নিশ্চিত করেন রিয়া মনি।

রিয়া মনি জানান, কয়েক দিন আগে দুই পরিবারের সম্মতিতে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামী দীর্ঘদিনের প্রেমিক ও পরিচিত কনটেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ। নেটদুনিয়ায় তিনি ‘মক্স অভি’ নামে পরিচিত।

বিয়ের নির্দিষ্ট তারিখ বা আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি রিয়া মনি। তবে তার বক্তব্যে নতুন জীবন নিয়ে স্বস্তির বিষয়টি স্পষ্ট হয়েছে।

এর আগে হিরো আলমের সঙ্গে সংসার করার সময় রিয়া মনি ও অভির সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। হিরো আলম একাধিকবার তাদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে প্রকাশ্যে বক্তব্য দেন। এ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও আইনি জটিলতার মতো ঘটনাও ঘটেছিল।

পরবর্তী সময়ে হিরো আলম রিয়া মনির জীবন থেকে সরে দাঁড়ান। এরপর ব্যক্তিগত জটিলতা কাটিয়ে রিয়া মনি ও অভি নতুনভাবে জীবন শুরু করেন।

এদিকে রিয়া মনির বিয়ের খবরের সময় হিরো আলম বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে তিনি ওমরাহ পালনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও একটি নতুন মোবাইল শোরুম উদ্বোধনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।


Share: