Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল ৯ বছরের সাথীর - Chief TV

ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল ৯ বছরের সাথীর - Chief TV

2026-10-24  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  82 views
ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল ৯ বছরের সাথীর - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে ডুবে যায় শিশুটি। দীর্ঘক্ষণ সাথীকে দেখতে না পেয়ে তার ফুফু ডাক-চিৎকার শুরু করেন।

তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে সাথী আক্তারের নিথর দেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।a


Share: