Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / চাষিদের জন্য ছুটির দিনেও চালু ব্যাংকিং সেবা - Chief TV

চাষিদের জন্য ছুটির দিনেও চালু ব্যাংকিং সেবা - Chief TV

2026-07-18  মোঃ শামীম হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ  16 views
চাষিদের জন্য ছুটির দিনেও চালু ব্যাংকিং সেবা - Chief TV
চলতি আমের মৌসুমে আম কেনাবেচা ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে নওগাঁর সাপাহারে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে উপজেলার গুরুত্বপূর্ণ ব্যাংক শাখা ও উপশাখাগুলো সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে।

সাপাহার অঞ্চল দেশের অন্যতম বড় আমের মোকাম হিসেবে পরিচিত। মৌসুমি এই সময়ে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের বিড়ম্বনার শিকার হতেন। এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ সমন্বিতভাবে এই সেবা চালু রেখেছে।

স্থানীয় আম ব্যবসায়ী ও বাগান মালিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, ছুটির দিনে ব্যাংক খোলা থাকায় বড় অংকের লেনদেন সম্পন্ন করা সহজ হচ্ছে, যা আমের বাজারকে আরও গতিশীল করেছে। সময়মতো লেনদেন করতে পারায় নগদ অর্থের সংকট কাটিয়ে ওঠা যাচ্ছে।

আজ ব্যাংকে স্বাভাবিক সময়ের তুলনায় লেনদেনের চাপ কিছুটা বেশি থাকলেও, গ্রাহক সেবায় ব্যাংক কর্মকর্তারা তৎপর রয়েছেন। বিশেষ করে আম বিক্রির টাকা জমা দেওয়া এবং ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন কার্যক্রম আজ নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।

আগামীতেও বাজারের চাহিদা অনুযায়ী এই ধরনের সেবা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Share: