Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / চিকিৎসা ও বিয়েতে দুইজনকে ২০ হাজার টাকা অনুদান - Chief TV

চিকিৎসা ও বিয়েতে দুইজনকে ২০ হাজার টাকা অনুদান - Chief TV

2026-08-13  মোঃ কামরুল ইসলাম প্রতিনিধি:  39 views
চিকিৎসা ও বিয়েতে দুইজনকে ২০ হাজার টাকা অনুদান - Chief TV

‘বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদ’-এর পক্ষ থেকে চিকিৎসা ও একটি মেয়ের বিয়ের সহায়তায় দুইজনকে মোট ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা শামিম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা আলাউদ্দিন পাটওয়ারী, উপদেষ্টা সুলতান বেগ, জয়নাল পাটওয়ারী, পরিচালক আন্নাছ কাজী ও সম্মানিত সদস্য আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখন মো. শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান বাবু রাঢ়ী, সাইফুল হাওলাদার, রাহিম পাটওয়ারী ও রহমতউল্লাহ পাটওয়ারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হোক সবার অঙ্গীকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সংগঠনটি বিভিন্ন সময়ে মানবিক সহায়তা দিয়ে আসছে। এর পাশাপাশি পবিত্র রমজানে ইফতার এবং কোরবানির সময় অসহায় মানুষের মাঝে খাদ্য ও মাংস বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।


Share: