Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / চিলমারীতে মাদকবিরোধী অভিযান: ৬৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Chief TV

চিলমারীতে মাদকবিরোধী অভিযান: ৬৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Chief TV

2026-08-19  নুর আমিন মিয়া, চিলমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি  37 views
চিলমারীতে মাদকবিরোধী অভিযান: ৬৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Chief TV

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু রায়হান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব সরকারপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় আবু রায়হানের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবু রায়হান চিলমারী উপজেলার ছোট কুস্টারি মৌজার মো. আসমত আলীর ছেলে। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share: