Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / চোরাই গরু নিয়ে পালানোর সময় নওগাঁয় গ্রেপ্তার - Chief TV

চোরাই গরু নিয়ে পালানোর সময় নওগাঁয় গ্রেপ্তার - Chief TV

2026-08-26  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  33 views
চোরাই গরু নিয়ে পালানোর সময় নওগাঁয় গ্রেপ্তার - Chief TV

নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে চুরি করা গরু নিয়ে পালানোর সময় মো. বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন বেলাল হোসেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল জবার মোড়ে তাকে চোরাই গরুসহ আটক করে।

গ্রেপ্তার বেলাল হোসেন বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বেলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Share: