ঝিনাইদহের কালীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ মান্নান বিশ্বাস (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
পুলিশ সূত্র জানায়, জেনে-বুঝে চোরাই মালামাল নিজের হেফাজতে রাখার অভিযোগে মান্নান বিশ্বাসের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।