Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / খুলনা / দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন - Chief TV

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন - Chief TV

2026-06-01  ডেস্ক রিপোর্ট  130 views

‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন

‎খুলনা ও মোংলা থেকে ঢাকায় নতুন আন্তঃনগর ও কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীসেবা ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।..
‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হতে যাচ্ছে। পদ্মা রেল সংযোগ চালুর পর খুলনা-ঢাকা রুটে যাত্রী চাহিদা বহুগুণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ রেলওয়ে নতুন আন্তঃনগর ও কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। সরকারের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে রেলওয়ের পশ্চিমাঞ্চল থেকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

‎ভারত থেকে কেনা নতুন ২০০টি কোচ আগামী মাস থেকে ধাপে ধাপে বাংলাদেশে পৌঁছাবে। এসব আধুনিক কোচ ব্যবহারের মাধ্যমে খুলনা ও মোংলা রুটে নতুন ট্রেনগুলো পরিচালনার পরিকল্পনা রয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, নতুন কোচ পাওয়া সাপেক্ষে আগামী দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে ট্রেন চালুর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া মোংলাসহ সংশ্লিষ্ট স্টেশনগুলোতে ওয়াশফিট স্থাপনসহ অবকাঠামোগত উন্নয়নের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

‎প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, খুলনা-ঢাকা রুটে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর কথা রয়েছে, যা মাত্র সাড়ে তিন ঘণ্টায় গন্তব্যে পৌঁছাবে। এছাড়া মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ও কমিউটার ট্রেন চালুর প্রস্তাবও রাখা হয়েছে। এই ট্রেনগুলো চালু হলে টিকিট সংকট নিরসনের পাশাপাশি যাত্রী ভোগান্তি কমবে।

‎নতুন ট্রেন চালুর খবরে স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও মোংলা বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু যাত্রীসেবাই নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
 


Share: