Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, '৯৯৯'-এ ফোনে উদ্ধার - Chief TV

দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, '৯৯৯'-এ ফোনে উদ্ধার - Chief TV

2026-09-03  ডেস্ক রিপোর্ট  31 views
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, '৯৯৯'-এ ফোনে উদ্ধার - Chief TV

সিলেটের গোলাপগঞ্জে মিনি ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ডাম্পট্রাকের ভেতরে আটকা পড়া এক চালককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

৯৯৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ থানাধীন আলীনগরের টিকরপাড়া এলাকায় জায়গীরদার বাজারসংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে মিনি ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় ডাম্পট্রাকের চালক আশিকুর রহমান (৪৫) গাড়ির ভেতরে আটকা পড়েন। পরিস্থিতি দেখে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান।

কলটি গ্রহণের পর ৯৯৯ কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম শুরু করে। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে ডাম্পট্রাকের ভেতরে আটকে থাকা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সাব-অফিসার আকরামুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


Share: