Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন - Chief TV

এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন - Chief TV

2026-08-19  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  34 views
এসএসসিতে জিপিএ-৫ পেলেন অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন - Chief TV

তরুণ অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এমন ফলাফল অর্জনে উচ্ছ্বসিত নওরিন ও তার পরিবার। বর্তমানে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

ছোটবেলা থেকেই সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত নওরিন। মাত্র পাঁচ বছর বয়সে নাচের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে তার পথচলা শুরু হয়। নৃত্যগুরু আজিজ রেজার কাছে নাচের তালিম নিয়েছেন তিনি। নৃত্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু পুরস্কারও অর্জন করেছেন নওরিন।

অভিনয়ে তার যাত্রা শুরু হয় মাত্র ছয় বছর বয়সে। এনটিভির একটি নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন সমানতালে।

সম্প্রতি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের সঙ্গে ‘পরান পাখি’ নাটকে অভিনয় করেছেন নওরিন। নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। পাশাপাশি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। বিভিন্ন ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন, যেগুলো শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন নওরিন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নওরিন বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তিনি। ভবিষ্যতে শুধু নায়িকা নয়, একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও ভালো করতে চান তিনি। প্রশাসনিক কাজের প্রতিও আগ্রহ রয়েছে বলে জানান নওরিন।

নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন নওরিন। তার ভাষ্য, মায়ের সহযোগিতা ও সমর্থন ছাড়া নাচ ও অভিনয়ে এতদূর এগিয়ে আসা সম্ভব হতো না।

নওরিনের গ্রামের বাড়ি ফেনীতে হলেও বেড়ে ওঠা ঢাকায়। মাইলস্টোন স্কুল ও রাজাবাগ পুলিশ লাইন্স স্কুলে পড়াশোনা শেষ করে এখন কলেজজীবনে পা রাখার অপেক্ষায় রয়েছেন তিনি। পড়াশোনার পাশাপাশি নাচ ও অভিনয়ে নিজের দক্ষতা আরও বাড়িয়ে ভবিষ্যতে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য।


Share: