Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় এসপির বাংলোর ওয়াশরুমে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার - Chief TV

গাইবান্ধায় এসপির বাংলোর ওয়াশরুমে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার - Chief TV

2026-08-27  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  53 views
গাইবান্ধায় এসপির বাংলোর ওয়াশরুমে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার - Chief TV

গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোর গার্ডের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোয় দায়িত্ব পালন করছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখতে পান অন্য পুলিশ সদস্যরা। পরে গার্ড কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে দরজা খুলে ভেতরে হাবিবুরকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।


Share: