Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / ঘর থেকে শিশুসহ অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার - Chief TV

ঘর থেকে শিশুসহ অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  22 views
ঘর থেকে শিশুসহ অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার - Chief TV

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি দাশ।

স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাড়ির একটি কক্ষ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরাও নিশ্চিত নন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


Share: