Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / গ্রামে অবৈধ চাইনা রিংজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস - Chief TV

গ্রামে অবৈধ চাইনা রিংজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস - Chief TV

2026-07-21  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  46 views
গ্রামে অবৈধ চাইনা রিংজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস - Chief TV

নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা টাওয়ারের বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত রিংজাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানের লক্ষ্য ছিল জলজ সম্পদ সংরক্ষণ, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ রিংজালের কারণে দেশীয় মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিলের জীববৈচিত্র্য ও মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

এদিকে, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এমন উদ্যোগ গ্রহণ করায় মহাদেবপুর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।


Share: