Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা - Chief TV

গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা - Chief TV

2026-08-13  ডেস্ক রিপোর্ট  38 views
গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা - Chief TV

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর ঘরে ঢোকার অভিযোগে আতিকুল ইসলাম নামে এক যুব জামায়াত নেতাকে স্থানীয়রা আটক করেছেন। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে। আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বুধবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন আতিকুল। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আতিকুলকে আটক করেন। পরে তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, কিছুদিন আগে আতিকুল তার পুত্রবধূর সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন। ঘটনার রাতে তার চিৎকার শুনে পুত্রবধূর ঘর থেকে আতিকুলকে বের হতে দেখেন তিনি। পরে স্থানীয়রা এসে তাকে আটক করেন।

ঘটনার বিষয়ে জানতে আতিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার বলেন, আতিকুল জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে তিনি জানেন। বুধবার রাতে তাকে স্থানীয়রা আটক করেছিলেন বলেও জানান তিনি।

উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাকে একজন জানিয়েছেন। তবে বিস্তারিত না জেনে এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: