Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / হাই স্কুল ও মাদরাসায় শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী - Chief TV

হাই স্কুল ও মাদরাসায় শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  44 views
হাই স্কুল ও মাদরাসায় শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী - Chief TV

দেশের হাই স্কুল ও মাদরাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) ঢাকায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে। তবে নতুন নিয়োগের আগে দেশের বিভিন্ন দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। আজ-কালের মধ্যেই বদলি কার্যক্রম শুরু হতে পারে। বদলি প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগের দিকে যাওয়া হবে।

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রক্রিয়াটি চালু হওয়ার পর বিষয়টি দেখা যাবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের শিক্ষকদের অবসর ভাতাও পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগের প্রস্তুতিও বিভিন্ন পর্যায়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ সংক্রান্ত মামলাও নিষ্পত্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেটিও শেষ হয়েছে। শিগগিরই এসব পদের জন্য মৌখিক পরীক্ষা আয়োজন করা হবে বলে জানান মন্ত্রী।


Share: