Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী - Chief TV

হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  51 views
হাসনাত ভাই দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ: রফিকুল মাদানী - Chief TV

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে কোনো ধরনের অনুষ্ঠান বা কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন।

রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার প্রতি স্থানীয় মানুষের আবেগ ও ভালোবাসার কথা তুলে ধরে বলেন, জামিয়া নিয়ে কোনো ধরনের সমস্যা বা বিরূপ পরিস্থিতির খবর ছড়িয়ে পড়লে দোকানদার, কর্মচারী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে এর প্রতিবাদে এগিয়ে আসেন।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রসঙ্গে তিনি লেখেন, বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো প্রোগ্রাম করতে পারবেন না। একই সঙ্গে তিনি বলেন, দ্রুত দুঃখপ্রকাশ করলে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ক্ষমা করতেও জানে।

পোস্টে রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে তার শারীরিক গঠন ও গায়ের রং নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করেছেন, তারাও ঠিক কাজ করেননি। হাসনাত বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলে তাদেরও নিজ নিজ ফেসবুক আইডি থেকে দুঃখপ্রকাশ করার আহ্বান জানান তিনি।

সবশেষে হাসনাত আবদুল্লাহকে দ্রুত সময়ের মধ্যে দুঃখপ্রকাশ করে বিষয়টির সমাধান করার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাকে ছোট করে কিছু পেতে চায় না; বরং তারা তাকে ভালোবাসে এবং ভুল বুঝতে পেরে সংশোধন হলে ভবিষ্যতেও ভালোবাসবে।


Share: