Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / হাসপাতালের সামনের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার - Chief TV

হাসপাতালের সামনের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার - Chief TV

2026-09-04  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  90 views
হাসপাতালের সামনের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার - Chief TV

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের ড্রেন থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল গেটের সামনের ড্রেনে নবজাতকের মরদেহ ভেসে থাকার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে ধামইরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সজল কুমার মন্ডলের নেতৃত্বে পৌরসভার একটি দল উদ্ধার অভিযানে নামে। একপর্যায়ে মতিবুল ফার্মেসির নিচে থাকা ড্রেন থেকে পানিতে ডুবে থাকা অবস্থায় নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

তবে নবজাতকের পরিচয় এবং কীভাবে মরদেহটি ড্রেনে এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।


Share: