Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ২ হাজার মানুষের চক্ষু চিকিৎসা - Chief TV

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ২ হাজার মানুষের চক্ষু চিকিৎসা - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  44 views
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় ২ হাজার মানুষের চক্ষু চিকিৎসা - Chief TV

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে ছয় শতাধিক ব্যক্তির ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকেরা।

শনিবার (২৪ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিনের কার্যক্রমে প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে না পারা অসহায় মানুষের জন্য এ উদ্যোগ বিশেষ সহায়ক হয়েছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

চিকিৎসাসেবা নিতে আসা শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া বলেন, আর্থিক সংকটের কারণে এত দিন তাঁর চোখের অস্ত্রোপচার করানো সম্ভব হয়নি। বিনা মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জাইমা রহমান, তারেক রহমান ও মীর শাহে আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দুই দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার কর্মসূচি রয়েছে।

আয়োজকেরা জানান, অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু চিকিৎসাসেবার পাশাপাশি ছাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বাইসাইকেল বিতরণের এ কর্মসূচি নেওয়া হয়েছে।


Share: