Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / জামায়াত এমপি গাজী নজরুলের সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’র বয়সের পার্থক্য ৫৭ বছর - Chief TV

জামায়াত এমপি গাজী নজরুলের সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’র বয়সের পার্থক্য ৫৭ বছর - Chief TV

2026-07-21  ডেস্ক রিপোর্ট  55 views
জামায়াত এমপি গাজী নজরুলের সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’র বয়সের পার্থক্য ৫৭ বছর - Chief TV

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে তাদের বয়সের ব্যবধান নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

বিয়ের কাবিননামায় থাকা তথ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে, তার কথিত স্ত্রী মরিয়ম খাতুনের জন্ম ২০০৮ সালের ২২ মে। সে হিসাবে তাদের বয়সের ব্যবধান ৫৭ বছর।

এর আগে গাজী নজরুল ইসলামের সঙ্গে ওই নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রথমে এমপি দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে পরবর্তীতে একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওটিকে আসল বলে জানায়। এর কয়েক ঘণ্টা পর ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম খাতুনের একটি বায়োডাটাও ছড়িয়ে পড়েছে। সেখানে গত ২২ জুন গাজী নজরুল ইসলামের স্বাক্ষরের ওপর ‘জোর সুপারিশ করছি’ লেখা রয়েছে। তবে ওই বায়োডাটায় মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে প্রশ্ন উঠেছে, যদি ১৭ জুন তাদের বিয়ে হয়ে থাকে, তাহলে ২২ জুন এমপি নিজেই কেন ওই বায়োডাটায় স্বাক্ষর করে সুপারিশ করলেন? একই সঙ্গে বিয়ের পরও বায়োডাটায় মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ কেন উল্লেখ করা হয়েছিল—এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।


Share: