Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / জীবিত সাংবাদিককে শহীদ বলে এনসিপির ডকুমেন্টারি - Chief TV

জীবিত সাংবাদিককে শহীদ বলে এনসিপির ডকুমেন্টারি - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  35 views
জীবিত সাংবাদিককে শহীদ বলে এনসিপির ডকুমেন্টারি - Chief TV

রাজধানীর একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উপস্থাপনায় জীবিত সাংবাদিক ও লেখক মিজানুর রহমান সোহেলকে ‘শহীদ’ হিসেবে দেখানো হয়েছে। ২০২৪ সালের ৪ জুলাই হবিগঞ্জে তিনি শহীদ হয়েছেন বলে উপস্থাপনায় উল্লেখ করা হলেও মিজানুর রহমান সোহেল বর্তমানে জীবিত এবং সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত একটি অনুষ্ঠানে ওই উপস্থাপনাটি প্রদর্শন করা হয়।

উপস্থাপনায় ‘সাংবাদিক সোহেল আকাঞ্জি’র নামের সঙ্গে মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে উপস্থাপনার ওই অংশের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে বা উপস্থাপনায় মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহারের কারণ সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


Share: