Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / জিপিএস ট্র্যাকিংয়ে দুই ঘণ্টায় উদ্ধার হারানো মোটরসাইকেল - Chief TV

জিপিএস ট্র্যাকিংয়ে দুই ঘণ্টায় উদ্ধার হারানো মোটরসাইকেল - Chief TV

2026-08-19  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  32 views
জিপিএস ট্র্যাকিংয়ে দুই ঘণ্টায় উদ্ধার হারানো মোটরসাইকেল - Chief TV

সিরাজগঞ্জের কাঠের পুল এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি মোটরসাইকেল জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রায় দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কাজীপুর থানা-পুলিশ। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, কাঠের পুল এলাকা থেকে মোটরসাইকেলটি হারিয়ে যাওয়ার পর এর মালিক বিষয়টি পুলিশকে জানান। পরে মোটরসাইকেলে থাকা জিপিএস ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে সেটির অবস্থান শনাক্ত করা হয়।

কাজীপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে কাজীপুর এলাকায় মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করে। পরে প্রায় দুই ঘণ্টার মধ্যেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের দ্রুত তৎপরতা ও জিপিএস প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিক। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ এবং হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


Share: