Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে প্রধানমন্ত্রী - Chief TV

জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে প্রধানমন্ত্রী - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  47 views
জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে প্রধানমন্ত্রী - Chief TV

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রীপা গোমেজের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলি এলাকায় রীপা গোমেজের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা সেতুর কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। ওই ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাঁর ডান চোখের কোটরে গুরুতর আঘাত লাগে এবং একটি বুলেট মস্তিষ্কের গভীরে আটকে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। নিয়মিত চিকিৎসার ব্যয় এবং শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন তিনি।


Share: