Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / কাজিপুরে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি - Chief TV

কাজিপুরে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি - Chief TV

2026-08-24  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  52 views
কাজিপুরে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, নদীভাঙন রোধ এবং যমুনা উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কাজিপুর থানা শাখার উদ্যোগে চরাঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর থানা শাখার সভাপতি হাফেজ আবু জাফর সরকার।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আবদুল্লাহ আল-মামুন বলেন, কাজিপুরের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙনসহ নানা সংকটের মধ্যে বসবাস করছেন। তাঁদের জীবনমান উন্নয়নে স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো জরুরি।

তিনি বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি যমুনা উপজেলা বাস্তবায়ন। এই জনপদের মানুষের পাশে দাঁড়াতে হলে তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

সভায় বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতিবছর চরাঞ্চলের মানুষ বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন। নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ মৌলিক সেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ সময় চরাঞ্চলের সার্বিক জীবনমান উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যমুনা উপজেলা বাস্তবায়নের দাবিতে সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় থানা শাখার সহসভাপতি কারী শাহিনুর আলম, সেক্রেটারি মো. সোহেল রানা, থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং নাটুয়াপাড়া, নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


Share: