Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় জনতার মুখোমুখি এমপি আখতার, সমাধানের আশ্বাস - Chief TV

কাউনিয়ায় জনতার মুখোমুখি এমপি আখতার, সমাধানের আশ্বাস - Chief TV

2026-08-24  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  40 views
কাউনিয়ায় জনতার মুখোমুখি এমপি আখতার, সমাধানের আশ্বাস - Chief TV

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সমস্যা, অভিযোগ ও উন্নয়ন দাবির কথা সরাসরি শোনেন তিনি এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কাউনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি এমপি আখতার হোসেনের ত্রৈমাসিক মতবিনিময় কর্মসূচির দ্বিতীয় পর্ব।

সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ, স্থানীয় প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসাসেবা ও স্থানীয় উন্নয়নসহ নানা সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

এ সময় আখতার হোসেন উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। কিছু সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। অন্য সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এমপি আখতার হোসেন বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন ও নাগরিকদের দুর্ভোগ লাঘবে তারা সবসময় জনগণের পাশে আছেন এবং থাকবেন।

তিনি আরও বলেন, তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জনগণের মতামত ও অভিযোগের ভিত্তিতে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Share: