Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল - Chief TV

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল - Chief TV

2026-08-15  ডেস্ক রিপোর্ট  41 views
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল - Chief TV

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। শনিবার (১৫ আগস্ট) দলীয় কার্যালয় ও মসজিদে এসব কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একইভাবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী, ১৫ আগস্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে এবং ১৬ আগস্ট সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন—এমন তথ্য বিএনপির বিভিন্ন প্রকাশনায় উল্লেখ রয়েছে। তবে তার জন্মতারিখ নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন তথ্যও প্রকাশিত হয়েছে। বিএনপির নিজস্ব তথ্য অনুযায়ী, তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ সালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ৮০ বছর ছিল।

রাজনৈতিক জীবনে খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দেন। ১৯৮১ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি বিএনপির নেতৃত্বে আসেন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


Share: