Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক - Chief TV

মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক - Chief TV

2026-08-19  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  38 views
মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক - Chief TV

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যান।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় গত ১৭ আগস্ট দুপুর ১টা ১৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে থাকা একটি হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিতা কর্মকার ঘাটকৈর গ্রামের বীরেন কর্মকারের স্ত্রী। অভিযানের সময় বীরেন কর্মকার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মিতা কর্মকার ও তার স্বামী বীরেন কর্মকার বেশ কিছুদিন ধরে নিজেদের বসতবাড়িতে গাঁজা মজুত করে মাদক ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারসহ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


Share: