Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / মায়ের সেবায় অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল সম্মানিত - Chief TV

মায়ের সেবায় অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল সম্মানিত - Chief TV

2026-08-19  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  31 views
মায়ের সেবায় অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল সম্মানিত - Chief TV

মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আওয়ালকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যক্তিগত উদ্যোগে সহকর্মী ও ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সদস্য আল আমিন এ সম্মাননা স্মারক তুলে দেন।

ঠাকুরগাঁওয়ের টিএফসি (TFC)-তে গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্ট আয়োজিত আলোচনা সভা শেষে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংবাদিক আওয়ালের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, মা-বাবার সেবা করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। কর্মব্যস্ততার মধ্যেও মায়ের প্রতি সাংবাদিক আওয়ালের ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন ও উপদেষ্টা মজিবর রহমান। এছাড়া সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার চর্চা আরও বাড়ানো প্রয়োজন। সাংবাদিক আওয়ালকে দেওয়া এ সম্মাননা শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার একটি ইতিবাচক বার্তাও বহন করে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও মা-বাবার সেবা ও ভালোবাসায় উৎসাহিত করবে বলে প্রত্যাশা করেন তারা।


Share: