Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা - Chief TV

মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা - Chief TV

2026-07-18  ডেস্ক রিপোর্ট  36 views
মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা - Chief TV

ফিফা বিশ্বকাপ ও শাকিরার সম্পর্ক যেন দীর্ঘদিনের। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি আসরেই তার জনপ্রিয় গান ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি করেছে উন্মাদনা। এবারও বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন কলম্বিয়ান এই পপ তারকা।

তবে ফাইনালের আগে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় ভাসলেন শাকিরা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির প্রশংসা করে তিনি বলেন, মেসির বর্তমান সাফল্য একজন নিবেদিত ও সুশৃঙ্খল মানুষের অসাধারণ উদাহরণ।

শাকিরার ভাষ্য, লিওনেল মেসি যা করে চলেছেন তা সত্যিই বিস্ময়কর। তিনি সময় ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বয়স বা অন্য মানুষের মন্তব্য দিয়ে একজন ব্যক্তির পরিচয় নির্ধারণ করা যায় না—মেসি সেটিই দেখিয়ে দিয়েছেন।

৩৯ বছর বয়সেও মেসির ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে শাকিরা তার সাফল্যের পেছনে স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এমন একজন সঙ্গী পাশে থাকলে নিজের সেরাটা দেওয়ার শক্তি ও অনুপ্রেরণা পাওয়া যায়।

শাকিরার এই মন্তব্য অ্যান্তোনেল্লা রোকুজ্জোও ভালোবাসা ও আবেগের ইমোজি দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

এদিকে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন শাকিরা। তিনি জানিয়েছেন, এবারের হাফটাইম শো হতে যাচ্ছে বিশেষ ও ঐতিহাসিক। তার সঙ্গে এ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকার।


Share: