Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / মহাদেবপুরে কথিত মাদক কারবারি ডাবলুর ১১ মাস কারাদণ্ড - Chief TV

মহাদেবপুরে কথিত মাদক কারবারি ডাবলুর ১১ মাস কারাদণ্ড - Chief TV

2026-09-03  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  31 views
মহাদেবপুরে কথিত মাদক কারবারি ডাবলুর ১১ মাস কারাদণ্ড - Chief TV

নওগাঁর মহাদেবপুরে ওয়াসিম ওরফে ডাবলু নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের মেহের আলীর ছেলে ডাবলুর বাড়ি ঘেরাও করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরগ্রাম ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ আলম মাফির নেতৃত্বে একদল লোক ওই বাড়ির সামনে অবস্থান নেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াসিম ওরফে ডাবলুকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১১ মাসের কারাদণ্ড দেন।

স্থানীয়দের অভিযোগ, ওয়াসিম ওরফে ডাবলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে এলাকায় কথিত মাদক কারবারি হিসেবেও পরিচিত বলে দাবি করেছেন স্থানীয়রা।


Share: