Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীতে ট্রেনে কাটা যুবকের মরদেহ, পরিচয় মেলেনি - Chief TV

নীলফামারীতে ট্রেনে কাটা যুবকের মরদেহ, পরিচয় মেলেনি - Chief TV

2026-10-21  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  33 views
নীলফামারীতে ট্রেনে কাটা যুবকের মরদেহ, পরিচয় মেলেনি - Chief TV

নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের হরতকিতলা এলাকার গ্যাংটারী নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।

পুলিশ জানায়, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট। তাঁর গায়ে খয়েরি ও কচুপাতা রঙের টি-শার্ট ছিল। দুর্ঘটনায় তাঁর শরীরের কোমরের নিচের অংশ ও মাথার একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর যুবকের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


Share: