Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁর পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার - Chief TV

নওগাঁর পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার - Chief TV

2026-08-17  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  43 views
নওগাঁর পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার - Chief TV

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে মান্দা উপজেলার সতিহাট ঋষিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানি জিতেন্দ্র নাথের (৪০) বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিতেন্দ্র নাথ এবং তার স্ত্রী পলি রানী ঋষিকে (৩০) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিতেন্দ্র নাথ সীমান্ত এলাকা থেকে প্রতি সপ্তাহে দুই থেকে তিন কেজি গাঁজা কিনে এনে বেশি দামে বিক্রি করতেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


Share: