Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় অগ্নিদগ্ধ নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত - Chief TV

নওগাঁয় অগ্নিদগ্ধ নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত - Chief TV

2026-08-19  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  144 views
নওগাঁয় অগ্নিদগ্ধ নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত - Chief TV

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মেরিনা (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে তেপুকুরিয়া জামাইপাড়া ও মাহমুদপুর তালপুকুর এলাকার মাঝামাঝি একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। প্রথমে মরদেহটির পরিচয় পাওয়া না গেলেও ঘটনাস্থলে পাওয়া ভোটার আইডি কার্ডের সূত্র ধরে পরে পরিচয় শনাক্ত করা হয়। নিহত মেরিনা ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী। তিনি পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের কৈবর্তখণ্ড (সরকারপাড়া) গ্রামের দোস মুহাম্মদের মেয়ে।

খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মেরিনার বলে শনাক্ত করেন। স্থানীয়দের ধারণা, ওই নারীকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Share: