Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম - Chief TV

নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম - Chief TV

2026-09-04  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  40 views
নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটির নেতৃত্বে ছিলেন আবু সায়েম তালুকদার। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কাজিপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে নৌকার বৈঠা দেখা যায়। মিছিলটির নেতৃত্বে ছিলেন আবু সায়েম তালুকদার।

স্থানীয়দের একাংশের দাবি, সাবেক জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নির্দেশে কাজিপুরের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই ‘লগি-বৈঠা মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে তানভীর শাকিল জয়ের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে মিছিলে অংশগ্রহণকারীদের সঠিক সংখ্যা, মিছিলের নির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্যও পাওয়া যায়নি। পাশাপাশি মিছিলের নেতৃত্বে থাকা আবু সায়েম তালুকদারসহ সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share: