Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / পাঁচবিবিতে পুলিশের অভিযানে গাঁজার গাছ উদ্ধার, অভিযুক্ত পলাতক - Chief TV

পাঁচবিবিতে পুলিশের অভিযানে গাঁজার গাছ উদ্ধার, অভিযুক্ত পলাতক - Chief TV

2026-06-17  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  124 views
পাঁচবিবিতে পুলিশের অভিযানে গাঁজার গাছ উদ্ধার, অভিযুক্ত পলাতক - Chief TV

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে মাদকবিরোধী অভিযানে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাছটির ওজন প্রায় ৩ কেজি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎বুধবার  উপজেলার ওই এলাকার রবিন মাহাতো ওরফে চয়ন (৪০)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ি থেকে গাঁজার গাছটি জব্দ করা হলেও অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

‎পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলাজুড়ে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

‎তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত চয়ন কৌশলে সটকে পড়েন। পরে বাড়ি তল্লাশি করে একটি বড় আকারের গাঁজার গাছ উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


Share: