Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ‍র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Chief TV

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ‍র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Chief TV

2026-08-26  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  30 views
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ‍র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Chief TV

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এসব কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মানুষ নাতে রাসুল ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। র‍্যালিকে কেন্দ্র করে শহরজুড়ে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

পরে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাউদ্দিনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আবু তাহের আনসারী, সহসভাপতি আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ, মো. ইউসুফ আলীসহ বিভিন্ন সুন্নি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক স্মরণ করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।


Share: