Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী - Chief TV

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী - Chief TV

2026-08-13  ডেস্ক রিপোর্ট  34 views
প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী - Chief TV

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। জাপান সফরও দুই দেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনা করেই চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত সময় পার করছেন। দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে পারস্পরিকভাবে সুবিধাজনক একটি সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।


Share: