Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন - Chief TV

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন - Chief TV

2026-08-28  ডেস্ক রিপোর্ট  34 views
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন - Chief TV

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস (CIS) উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

রুশ দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


Share: