Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন জামায়াতের নারী এমপিরা - Chief TV

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন জামায়াতের নারী এমপিরা - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  37 views
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন জামায়াতের নারী এমপিরা - Chief TV

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে অংশ নিয়ে তারা নিজেদের ভোট দেন।

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার হিসেবে অংশ নিচ্ছেন। আইন অনুযায়ী, সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।

তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারছেন না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। জাতীয় সংসদের সদস্য না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেই তার।

অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেন। বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।


Share: