Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ - Chief TV

রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ - Chief TV

2026-08-23  ডেস্ক রিপোর্ট  39 views
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ - Chief TV

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের কৃতিসন্তান আউয়াল আহমেদ রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

আউয়াল আহমেদের নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জগন্নাথ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা তাঁর এ অর্জনকে জেলার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

এলাকাবাসী জানান, রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আউয়াল আহমেদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের সুনাম আরও বাড়াবেন বলে প্রত্যাশা তাঁদের।

নতুন দায়িত্বে আউয়াল আহমেদের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন তাঁর নিজ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।


Share: