Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / সীতাকুণ্ডে তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার - Chief TV

সীতাকুণ্ডে তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  32 views
সীতাকুণ্ডে তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার - Chief TV

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সঞ্জয় কুমার ঘোষ (৩৮) ও আলাউদ্দিন (৪০)। তাঁরা দুজনই সীতাকুণ্ডের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। অভিযোগ অনুযায়ী, এ সময় রহিম উদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে জোরপূর্বক ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে একটি স্কুলের পাশে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আলাউদ্দিন। পরে মুঠোফোনে সঞ্জয় কুমার ঘোষকে ডেকে নেওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে তরুণীর মুখ গামছা দিয়ে বেঁধে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

ঘটনার পর বুধবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সঞ্জয় কুমার ঘোষ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Share: